🕛দলিল পর্চা 🌐
ak
1.একদিন রাম, রহিমের ঘরটা লুকিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিলো…
2.তারপর বললো ওটা আমার ঘর… ওখানে আমার পূর্বপুরুষ থাকতো…..
3.গ্রামের মোড়ল এর কাছে বিচার সভা বসলো…..
4.সাক্ষীরা সবাই বললো যে রহিম এর জায়গাটির কোনো দলিল পর্চা নেই… জোরদখল করে ঘর করেছে….
5.কিন্তু তারা বললো জায়গাটির দলিল পর্চা রামের নেই….
6.মোড়ল ভাবলো তাহলে জায়গাটি কার?
হতে পারে নানকের বা অন্য কারোর জায়গা যে হয়তো বেঁচে নেই? কিম্বা রামেরই জায়গা? তাহলে দলিল পর্চা কৈ? হতে পারে রহিম কে যার জায়গা সে টাকা নিয়ে বেচেছিলো বা ভয়ে দিয়েছিলো বা উপঢৌকন বা কোনো কারণে দিয়েছিলো?
7.কিন্তু যেভাবেই আসুক ওখানে রহিম তো বাস করছে? আর ওই জায়গাটিতে রামেরই পূর্বপুরুষ বাস করতো সেই দলিল কৈ? আর রামের পূর্বপুরুষ না নানকের না অন্য কার পূর্বপুরুষের জায়গা রামের পূর্বপুরুষ দখল করেছে কে জানে?
8.মোড়ল বললো ওটা রামের জায়গা…. ওকে ফেরত দাও l